হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুস। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশে জানিয়েছে, সম্প্রতি মুহাম্মদ ইউনুস তাঁর ব্যক্তিগত ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে সম্পৃক্ত হয়েছেন বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী।

এতে বলা হয়, একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের আদেশক্রমে তাঁকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবিসহ একটি স্ট্যাটাস নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তবে মুহাম্মদ ইউনুস তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, ‘ফেসবুক ব্রাউজ করতে গিয়ে আমি কোনো একজনের ইভেন্ট পোস্টে যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কুরুচিপূর্ণ একটা ছবি ছিল, সেখানে মনের ভুলে ইন্টারেস্ট বাটনে ক্লিক করে ফেলি। যা আমার ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে কিছুক্ষণ ছিল। আসলে আমার জানা ছিল না ইন্টারেস্ট বাটনে ক্লিক করলে এ রকম ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে চলে যায়। সেটা কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর আমি অবগত হওয়ার সাথে সাথে নট ইন্টারেস্ট বা ডিলিট করে দিই। আসলে এটা ছিল আমার অনাকাঙ্ক্ষিত এবং অসাবধানতার কারণে হওয়া ভুল। উনার মতো সম্মানিত ব্যক্তি, জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের পোস্টে ইন্টারেস্ট ক্লিক করা উচিত হয়নি। আমার এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য কক্সবাজার জেলাবাসী এবং দেশবাসীর নিকট ক্ষমা প্রার্থনা করছি। এ ধরনের ভুল থেকে ভবিষ্যতে সাবধান থাকব।’

চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে নিহত ১, আহত ২

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

উল্টো পথে প্রাইভেট কার যেতে বাধা দেওয়ায় ৩ পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

শহর ছাড়ার আগে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উন্নতমানের তালা ব্যবহারের অনুরোধ পুলিশের

চাঁদপুরে ৪ দোকানে আগুন, প্রাণ গেল এক কর্মচারীর

খুলনায় শেষ মুহূর্তে টুপি–আতরের দোকানে ভিড়

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে

নারীসহ দুই পরিবারের ৪ জনের ‘ডাকাতির প্রস্তুতি’, বন্দুক–মাইক্রোবাসসহ গ্রেপ্তার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে শিশুর অর্ধগলিত লাশ