হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুর প্রতিনিধি 

অভিযুক্ত তাইফুরকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

জামালপুর শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা করেছেন এক আইনজীবী—এমন অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে শহরের পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী। তাঁর স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে স্বজনেরা জানিয়েছেন। তিনি রাজধানীতে থাকতেন। তাহমিনা দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করতেন। বৃহস্পতিবার তাইফুর শ্বশুরবাড়িতে গিয়ে দুই সন্তানকে নানাবাড়িতে রেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন।

স্বজনদের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে তাহমিনাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। পরে মরদেহ বিছানায় রেখে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।

এ সময় ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজন ডাকাডাকি করে। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে দেখে, বিছানায় তাহমিনার মরদেহ পড়ে আছে এবং সেখানে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে।

এই ঘটনায় অভিযুক্ত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্তকে আটক করে। নিহত ব্যক্তির মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, পরে মাটিচাপা

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা

ঈদ সামনে রেখে ঝালকাঠিতে সেমাই উৎপাদন বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

কুবি শিক্ষক অপহরণ: অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে মামলা

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা