হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

গাইবান্ধা প্রতিনিধি

ফারুক আলম সরকার। ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে এ শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ ছাড়া যোগদানের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে প্রচার করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে আজকের মধ্যে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের মোবাইল ফোনে কল করা হলেও কোনো সাড়া মেলেনি। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। আজ তাঁকে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

বরিশালে লাখ টাকা ও ধানের শীষের স্লিপসহ আটক ২

মিরপুরে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড

গোপালগঞ্জে ৪ ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করার অভিযোগ

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক, ২ বছরের কারাদণ্ড

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করা হবে: পুলিশ কমিশনার

টাকা আছে সন্দেহে গোদাগাড়ী উপজেলা জামায়াত আমিরের গাড়িতে তল্লাশি

রাউজানে সন্ত্রাসীদের মুহুর্মুহু ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার