হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদরে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ারা (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ওই নারী। ভোট দেওয়া শেষে বাড়ি ফিরছিলেন। পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি মহেশপুর গ্রামের হাশেম গাজীর স্ত্রী।

আনোয়ারার ছেলে মো. কামাল জানান, কেন্দ্রে ভোট দেওয়া শেষে বাড়িতে ফিরছিলেন তাঁর মা। এ সময় কেন্দ্রের বাইরে তাঁর মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফেরদৌস বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বান্দরবানে ৬৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

নোয়াখালী-৬: হাতিয়ায় হান্নান মাসুদ এগিয়ে

নরসিংদী-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মঈন খান

ফরিদপুরের চার আসনের তিনটিতে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত

নরসিংদী-৫ আসনে প্রাপ্ত ৪২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

গোপালগঞ্জ-৩ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল এগিয়ে

ভোট দেওয়ার পর অসুস্থ হয়ে জামায়াত প্রার্থীর ভাইয়ের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে প্রাপ্ত ২৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে টেলিফোন

মৌলভীবাজারে ৪টি আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে