হোম > সারা দেশ > ঢাকা

মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের মাহিয়া তাসনিমও

ঢামেক প্রতিবেদক

শিক্ষার্থী মাহিয়া তাসনিম

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) নামের আরও এক শিক্ষার্থী মারা গেছে। সে অষ্টম শ্রেণিতে পড়ত। এ ঘটনায় এ পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩১ জন হলো।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান। তিনি জানান, মাহিয়ার শ্বাসনালিসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ১৩ জনের মৃত্যু হলো।

এদিকে হাসপাতালে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি-ব্লকে থাকে পরিবারটি। তিন মেয়েকে রেখে গত পাঁচ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুফু মিলে বাচ্চাদের লালন পালন করতেন। তবে মা মৃত্যুর বিষয়ে এখনো কিছু জানেন না। তিনি উত্তরার বাসায় অবস্থান করছেন।

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম

‘অন্তর্বর্তী সরকার টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব’

সুন্দরবনে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

টঙ্গিবাড়ীতে লবণ ছিটিয়ে আলু নষ্ট, কৃষকের আহাজারি

সুনামগঞ্জে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লায় কুপিয়ে ও পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ১

ই-ভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ৩১০ কোটি টাকার অর্থ পাচার মামলা

দ্বিতীয় দফায় আইসিইউতে বেড পেল হামে আক্রান্ত সেই শিশু

সড়কের পাশে পড়ে ছিল মাদ্রাসাছাত্রের লাশ