হোম > সারা দেশ > বগুড়া

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

­যশোর প্রতিনিধি

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বিএনপির মীর শাহে আলম ও জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

আজ শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

একই আসনে জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ তাঁর হলফনামায় সম্পদের বিবরণীর ফরম দাখিল করেননি। এই অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম কালু মিথ্যা তথ্য প্রদান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার মামলার তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী জামাল উদ্দিনের সমর্থক ও প্রস্তাবককে সঙ্গে না আনায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন