হোম > সারা দেশ > পঞ্চগড়

গোমস্তাপুরে নিখোঁজ শিশুর লাশ ধানখেত থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গোমস্তাপুরে নিখোঁজ শিশুর লাশ ধানখেত থেকে উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।

শরিফা খাতুন উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বুড়িতলা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যার কথা স্বীকার করেন এবং তাঁর দেখানো স্থান থেকেই শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শরিফা খাতুনের বড় ফুফু কারিমা খাতুন পপি জানান, গত শুক্রবার তাঁর মেজ ফুফুর বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে যায়। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে ভাতিজাজামাই, ভাতিজিসহ সবাই পাশের একটি বাগানে খেলতে বের হয়। আমার ভাতিজিও খেলছিল। ভাতিজাজামাই তখন পাশেই বসে ছিল।

সেখান থেকে তাকে নিয়ে যায়। তারপর থেকে আমার ভাতিজি নিখোঁজ হয়। সে আর ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ বিষয়ে ওসি নূরে আলম বলেন, তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে দুলাভাই মো. অন্তরকে (২৫) আটক করে পুলিশ। তাঁর স্বীকারোক্তির পরই তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ধানের জমি থেকে শরিফা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে।

‘ভাই’ বলায় চটলেন এসি ল্যান্ড

মানিকগঞ্জে রাবিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান

রাজধানীতে হত্যা মামলার আসামি ‘চাপাতি শাওন’ গ্রেপ্তার

ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের লাশ আসছে কাল

খুলনায় সন্ত্রাসী ইমন অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে তেলবাহী লরিতে আগুন

লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা, পুলিশের বাধা, সংঘর্ষে আহত ২০

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে: পরওয়ার