হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। রেজাউল ইসলামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। হত্যাকাণ্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও পুলিশের জালে ধরা পড়ে রেজাউল। জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীর পরকীয়ার সন্দেহে হত্যা করা হয়েছে।

গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন।

একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় রেজাউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

কুমিল্লায় ট্রাকচাপায় বৃদ্ধা ২ বোন নিহত

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

খুলনা নগরীতে এসএসসির ১০ কেন্দ্র বাতিল

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

কুষ্টিয়ায় ‘ওপরওয়ালা’ এখন আমি: আমির হামজা

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা

ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রী বিন্তিকে হত্যা করা হয়: পুলিশ

জাতীয় সংগীত না পারায় গ্রাম পুলিশে নিয়োগ পেলেন না কেউ

ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার