হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে শামীমা আকতার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শামীমা সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোলাহাটের বাসিন্দা শেখ সোহাগের স্ত্রী। আজ মঙ্গলবার লাশ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ছাত্রলীগ নেতার ছোট ভাই শেখ সোহেলের স্ত্রী মনি আকতার।

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুল হক বলেন, দুপুর ১২টা ১০ মিনিটে মনি আকতার নামের একজন নারী মরদেহটি জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার নামীয় আসামি সোহাগ। ওই সময় থেকে আত্মগোপনে রয়েছেন ছাত্রলীগের ওই নেতা।

দুই চীনা নাগরিকসহ আন্তর্জাতিক মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

খাল খনন কর্মসূচি কর্মসংস্থানের সৃষ্টি করেছে: নুরুল হক

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ, নিহত ৩

সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুর লঞ্চঘাটের নির্মাণকাজ শেষ হয়নি, ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগ

হোসেনপুরে ব্রহ্মপুত্র নদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

সুন্দরবনে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলেকে উদ্ধার

উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের মামলায় রিমান্ডে ১১

১৫ ঘণ্টা ধরে চরে আটকা এমভি সুগন্ধা, যাত্রীদের দুর্ভোগ

পেছনের কথা ভুলে গিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই: হুইপ বকুল