হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগের দিন ঢাকার টার্মিনালগুলোতে নেই চাপ, যাত্রীসংকটে বাতিল নীলসাগর এক্সপ্রেস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনগুলোতে যাত্রী চাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পর্যাপ্ত যাত্রী না থাকায় আজ শুক্রবার সকালের নীলসাগর এক্সপ্রেস (ঢাকা–চিলাহাটি) ট্রেনটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, ২৯ রমজান ধরে আগেই ছুটি পেয়ে যাত্রীরা বেশির ভাগ চলে গেছেন। তাই তুলনামূলক ঈদের আগের দিন চাপ কম।

আজ শুক্রবার (২০ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, পুরো এলাকা প্রায় ফাঁকা। দূরপাল্লার বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও যাত্রী নেই বললেই চলে। কাউন্টারগুলোতে বসে যাত্রীর অপেক্ষায় সময় কাটাচ্ছেন কর্মীরা, আর পরিবহন শ্রমিকেরা যাত্রী খুঁজতে হাঁকডাক করছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিনের চাপের তুলনায় আজ যাত্রী একেবারেই কম। সোহাগ পরিবহনের কাউন্টারের এক কর্মী বলেন, সকাল থেকেই কয়েকটি বাস সিট ফাঁকা রেখেই ছেড়ে গেছে। অনেক বাস টার্মিনালে অপেক্ষায় থাকলেও যাত্রী না থাকায় ছাড়তে দেরি হচ্ছে। একই চিত্র মহাখালী বাস টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকাতেও দেখা গেছে।

পরিবহন শ্রমিকদের ভাষ্য, এবারের ঈদে যাত্রীর চাপ তুলনামূলক কম। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের যাত্রীরা বিকল্প পথে যাতায়াত করায় গাবতলীর ওপর চাপ কমেছে।

যাত্রী কম থাকায় শেষ মুহূর্তে টিকিট পাওয়া সহজ হয়েছে। যাত্রীরা জানান, কাউন্টারে এসেই টিকিট পাওয়া যাচ্ছে, ফলে ভোগান্তি অনেকটাই কমেছে। তবে যাত্রী কম থাকায় অনেক ক্ষেত্রে বাস ছাড়তে দেরিও হচ্ছে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও যাত্রী চাপ কমেছে। গত কয়েক দিনে যে উপচে পড়া ভিড় ছিল, তা এখন অনেকটাই স্বাভাবিক। স্টেশন সূত্র জানায়, বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং অনেক ট্রেনেই আসন ফাঁকা রয়েছে। পর্যাপ্ত যাত্রী না থাকায় আজ সকালের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের মতে, সাধারণত ২৯ রমজানকে কেন্দ্র করে যাত্রীর চাপ বেশি থাকে। এরপর ঈদের ঠিক আগের দিনে চাপ কিছুটা কমে আসে, যা এবারও লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রী চাপ কম। তবে যাত্রাবাড়ী ও মহাখালী এলাকায় শেষ মুহূর্তে কিছু শ্রমজীবী মানুষের বাড়ি ফেরার চাপ এখনো রয়েছে।

কেরানীগঞ্জে কারখানায় আগুন: চলছে দ্বিতীয় দিনের তল্লাশি

টিকার কোনো ঘাটতি হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ও পাঙাশের পোনা নিধন, ৩০ জেলেকে জরিমানা

বসন্তের শেষ ভাগে কুমিল্লার গ্রামাঞ্চলে বরুণ ফুলের রঙিন ছোঁয়া

গভীর রাতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত

কমিটি স্থগিতের ১০ মাস, নেতৃত্বহীন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল

নোয়াখালীতে বিরোধ মেটাতে গিয়ে কৃষক দল নেতা নিহত, আটক ৪

মিরসরাইয়ে বলীখেলায় মানুষের ঢল, উপকূলে ফিরল গ্রামীণ ঐতিহ্যের আমেজ

কর্ণফুলীর বড় উঠানে ছিনতাইকারীকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন