হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে উল্লেখ করে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ।

আবেদনে বলা হয়েছে, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার এবং নিজের ও স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা গেছে, আজিজুর রহমান সস্ত্রীক যেকোনো সময় দেশ ছেড়ে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। অনুসন্ধানকালে তাঁদের জিজ্ঞাসাবাদ করে তথ্য-উপাত্ত সংগ্রহ করা না গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য আজিজুর রহমান ও তাঁর স্ত্রী আমাতুছ ছামীরের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বন্দর: আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২২৩টি

জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে যাবে: মঞ্জুরুল

রাত ১২টার পর যারা গ্রামে ঢোকে, তাদের উদ্দেশ্য ভালো না: শামা ওবায়েদ

মসলা বাটার নোড়া দিয়ে হাত-পা-পিঠে আঘাত করত: আদালতে সেই গৃহকর্মীর জবানবন্দি

জামায়াত নেতার হুমকি, বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর জিডি

স্বামীসহ সাবেক সংসদ সদস্য রুবিনার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কত মানুষের রগ কেটেছেন ভুলে গেছেন: বাবর

৪ দিন বন্ধ থাকবে পিকনিক ও শুটিং স্পট, হোটেল-রিসোর্ট