হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই হালি ডিম বিক্রি ২ হাজার টাকায়!

কিশোরগঞ্জ প্রতিনিধি

সবুজ একটি কাপড়ের ওপর শোভা পাচ্ছে গোলাকার মুরগির ডিমটি। ছবি: থমসন রডিক ক্যালান

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই হালি ডিম বিক্রি করা হলো ২ হাজার টাকায়। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নামাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পবিত্র শবে বরাত উপলক্ষে দুই মুসল্লি মসজিদে দান করেন দুই হালি ডিম। সেই ডিম নিলামে ওঠায় মসজিদ পরিচালনা কমিটি। ক্রেতাদের হাঁকডাক শেষে আনুমানিক ১২০ টাকা মূল্যের সেই দুই হালি ডিম ২ হাজার টাকায় কিনে নেন স্থানীয় দুই মুসল্লি। এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানান, পবিত্র শবে বরাতে কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এলাকার মুসল্লিরা ইবাদতের জন্য সমবেত হন। এ সময় দুজন মুসল্লি মসজিদে দুই হালি ডিম দান করেন। এশার নামাজের আগে মসজিদ পরিচালনা কমিটি ডিমগুলো উন্মুক্ত নিলামে তোলেন। প্রথমে এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন মানিক মিয়া নামের এক ব্যক্তি। দ্বিতীয়বারে আরেক হালি ডিম ১০০০ টাকায় কিনে নেন বাদল মিয়া নামের আরেক মুসল্লি। প্রথম ক্রেতা মানিক মিয়া এক হালি ডিম আবার মসজিদে দান করে দেন। এরপর ওই ডিম কিনতে চার-পাঁচজন মুসল্লি শুরু করেন দাম বাড়ানোর প্রতিযোগিতা। শেষে ৭০০ টাকায় কিনে নেন মো. রানা নামের এক মুসল্লি। সব মিলিয়ে দুই হালি ডিম নিলামে বিক্রি হয় ২ হাজার টাকায়।

বাদল মিয়া বলেন, ‘আমার জন্য এটি শুধু ডিম কেনা নয়, মসজিদের জন্য কিছু করতে পারা বড় সৌভাগ্যের বিষয়। নেক আমলের আশায় এবং মসজিদের উন্নয়নে সামান্য সহযোগিতা করতে আমি বাজারমূল্যের চেয়ে বেশি দামে ডিমগুলো কিনেছি।’

এ বিষয়ে নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ‘ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশ রয়েছে। বেশি নেকের জন্য মানুষ মসজিদের জিনিস ক্রয় করে। তা ছাড়া এই নিলামের অর্থ ব্যয় করা হবে মসজিদের উন্নয়নের কাজে।’

চবিতে অভিনব কৌশলে গাছ পাচারের চেষ্টা, শিক্ষার্থীদের সহায়তায় জব্দ

ভোটাররা চান উন্নত স্বাস্থ্যসেবা-কর্মসংস্থান

বরিশালের মুলাদী: নদী দখল করে দোকান, নৌযান চলাচল ব্যহত

কাটছে না অস্থিরতা, জাহাজজট বাড়ছে

চট্টগ্রামে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, আইনজীবীর বিরুদ্ধে নারীর মামলা

কুরিয়ার সার্ভিসের অফিসে যৌথ অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ২

প্রশাসন জনগণের বিরুদ্ধে গেলে আবারও ৫ আগস্ট হবে: হাসনাত

ছেলের প্যারোল মেলেনি, বৃদ্ধের লাশ গেল কারাগারে

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল

পাটগ্রাম সীমান্তের ওপারে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ, ভিডিও ভাইরাল