হোম > সারা দেশ > নোয়াখালী

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: এমপি বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি

ইফতার বিতরণ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত ‍উল্লাহ বুলু। ছবি: আজকের পত্রিকা

বিএনপি ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

গতকাল সোমবার রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব মন্তব্য করেন।

বুলু বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা থেকে ২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন, সেখানে এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমি পুরো বেগমগঞ্জে পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে ৩২ লাখ টাকার ইফতারসামগ্রী বিতরণ করব। পরবর্তীতে ঈদসামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জের যাঁরা বিত্তবান আছেন তাঁদের আহ্বান করব, মাহে রমজান মাসে তাঁরা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। যাতে ওই সব লোকজন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে আসলে আসলে আমরা খুশি হব।’

এ সময় আরও ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইয়াবা সেবনের দায়ে কুমিল্লায় ৭ জনকে জেল-জরিমানা

শেখ রেহানার স্বামী শফিকের আয়কর নথি পর্যালোচনা করবে দুদক

সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাদারীপুরে এমপিকে সঙ্গে নিয়ে বাজারে ভোক্তা অধিকারের অভিযান

টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে নোহা-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন গুরুতর আহত

র‌্যাবের সাবেক মহাপরিচালক হারুন ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন ও মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে বিস্ফোরণে ৯ দগ্ধ: ৪০ শতাংশ পোড়া নিয়ে মৃত্যু পর্তুগালপ্রবাসী সুমনের

রাতের আঁধারে দুই পানবরজে আগুন