দিনাজপুরের বিরামপুর উপজেলায় স্বাধীন বাবু (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়াভাসা) গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্বাধীন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, স্বাধীন মানসিক ভারসাম্যহীন। সে বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন কবরস্থান, ভুট্টাখেত, রাস্তা, ঈদগাহ কিংবা কোনো উঁচু স্থানে থাকত। তিন-চার দিন পর সে বাড়ি ফিরত। গত রোববার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর সোমবার ভুট্টাখেতে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।