হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় জুলাই রেবেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জুলাই রেভেলস সংগঠনের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মো. মাসুম ও মো. ফাহিম খান। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস নামক একটি সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম ও মো. ফাহিম খান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টর এলাকায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায় কতিপয় দুর্বৃত্ত। এতে তিনি আহত হলে দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গত রোববার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা-পুলিশ।

তালেবুর রহমান জানান, মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

গত শনিবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশ নিয়েছিলেন মোহাম্মদ রেজওয়ান। সেখান থেকে জুলাই রেবেলসের অফিসে এসে বসেছিলেন।

এ বিষয়ে জুলাই রেবেলসের সহসংগঠক মো. পারভেজ বলেন, ‘হাদি ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন শেষ করে সন্ধ্যায় অফিসে বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিলেন রেজওয়ান। এ সময় কিছু সন্ত্রাসী রেজওয়ানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত রেজওয়ান সংগঠনের প্রস্তাবিত সহসংগঠক।’

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ফ্লাইটে অচলাবস্থা, ২৮ ফ্লাইট বাতিল

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবিতে সড়ক অবরোধ

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

বরিশাল আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন, একজন কারাগারে

শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় সাঁড়াশি অভিযান

শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা হত্যা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার