সিলেট প্রতিনিধি
সিলেটজুড়ে চলছে নির্বাচনী তোড়জোড়। এরই মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। আজ মঙ্গলবার বিকেল ৫টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ৩২ সেকেন্ডের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। সিলেটের আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করে।
সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, বিকেলে ভূমিকম্প অনুভূত হয়। যেটি হালকা ধরনের। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।