হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুর-২ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

পিরোজপুর-২ আসনে (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই আসনে মোট সাতজন প্রার্থী এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, আসনের বৈধ মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। পিরোজপুর-২ আসনে ১৬৭টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫ হাজার ২৯৭ জন। ভোট পড়ে ২ লাখ ৩৫ হাজার ২৩৭টি। যার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩০ হাজার ২৩৮টি। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী।

জামানত হারানো প্রার্থীরা হলেন বিএনপি থেকে বহিষ্কৃত ঘোড়া প্রতীকের প্রার্থী মাহমুদ হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত ফয়সাল খান, গণঅধিকার পরিষদ-সমর্থিত আনিসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত মাহিবুল হোসেন।

সিদ্ধিরগঞ্জে দেড় ডজন মামলার আসামি ‘টেনশন গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, মৃত ব্যক্তিরাও আসামি

ছেলেকে হত্যার দায় স্বীকার করলেন বাবা

বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

হাওরের মানুষের মন বড়: শফিকুর রহমান

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

নুরকে যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দেখতে চান উপকূলবাসী