হোম > সারা দেশ > পাবনা

শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: প্রতিমন্ত্রী পুতুল

পাবনা প্রতিনিধি

হেমায়েতপুরের মণ্ডলপাড়ায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: আজকের পত্রিকা

যারা শিকড় ভুলে যায়, তাদের শিকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার হেমায়েতপুরের মণ্ডলপাড়ায় খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, ‘যাঁরা বলেন আমরা কেন মাঠে-ঘাটে গিয়ে খাল খনন করছি, তাঁদের বলতে চাই—আমাদের শিকড় ভুলে গেলে চলবে না। আমরা যারা শিকড় ভুলে যাই, তাদের শিকড় উপড়ে ফেলতে ওই ৫ আগস্ট বারবার ফিরে আসে।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো একটি বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই হাতে নিতে পেরেছি। আমরা চেয়েছি বলেই প্রথম কেবিনেট মিটিংয়ে কৃষিঋণ মওকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে মণ্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। এই অঞ্চলের জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে এই খালের পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনসহ নানা কারণে খালটি খনন করা হচ্ছে।

এর আগে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

ফিলিং স্টেশনে তেলের মজুত বাড়েনি, ভিড় আগের মতোই

খুলনায় ‘অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার’ সময় যুবক গুলিবিদ্ধ

বাসের ধাক্কায় শিশু নিহত, মা-বোন-ভাই আহত

রাবির নতুন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

খাল খননে সিলেটের দেড় হাজার বিঘা জমি নতুন করে চাষের আওতায় আসবে: বাণিজ্যমন্ত্রী

চাঁদাবাজির মামলায় আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় জামিন

থানচির সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই

যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ২

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা