হোম > সারা দেশ > ঢাকা

‎আদাবরে পুলিশের টহল দলের সামনেই চুরির অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চোর চক্রের সদস্যরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের সামনে রাখে। এরপর মালামাল ওই ট্রাকেই তুলে নেয়। ছবি: সংগৃহীত

‎রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় একটি ব্যাটারি-টায়ারের দোকান থেকে গত রোববার রাতে নগদ টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। ব্যবসায়ী মো. শাহিন গতকাল সোমবার থানায় মামলা করতে গেলেও দুই দিনেও তা রেকর্ড হয়নি।

‎‎এ ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, চোর চক্রের সদস্যরা একটি ট্রাক নিয়ে এসে দোকানের সামনে রাখেন। এরপর মালামাল ওই ট্রাকেই তুলে নেন। এ ঘটনার সময় একটি পিকআপ ওই ট্রাকের পাশ দিয়ে বিপরীত দিকে চলে যায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিটিভিতে দৃশ্যমান পিকআপটি পুলিশের টহল গাড়ি। ঘটনার পর পুলিশকে ফোন করা হলে ওই গাড়িতেই পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

‎চুরির ঘটনা পুলিশের চোখে না পড়ার বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজ মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, টহল দলটি যে সময়ে ছিল, তখন ট্রাকটি ওখানে পার্কিং করে রাখা হয়েছে। চুরি হচ্ছে, তা তখন মনে হয়নি। কিন্তু পরে এসে ভুক্তভোগী অভিযোগ করেছেন, ১৭ লাখ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়েছে।

‎মামলার বিষয়ে ওসি বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি আমার নজরে ছিল না। মামলা রেকর্ডের কাজ চলছে। এ ছাড়া ট্রাকটি শনাক্তে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।’

‎এদিকে অভিযোগে ব্যবসায়ী শাহিন উল্লেখ করেন, ‘অন্যান্য দিনের মতো গত রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। এরপর রাত ২টায় চুরির ঘটনা ঘটে। দোকানের সিসিটিভিতে ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। এই সময়ে দোকান থেকে ৮ লাখ ৮০ হাজার টাকার আইপিএস ব্যাটারি, অটোরিকশার ব্যাটারিসহ ১৫ থেকে ১৬ লাখ টাকার মালামাল এবং অনুমানিক ২ লাখ ২০ হাজার নগদ টাকা চুরি হয়। ৫ থেকে ৬ জন লোক একটি ট্রাক নিয়ে চুরি করতে আসেন। এ সময় পাশের ভাঙারি দোকান ও রিকশার গ্যারেজের লোক চোরদের ধাওয়া দেন। তখন তাঁরা ট্রাকের নম্বরটি দেখতে সক্ষম হন। ট্রাকের ছবি অপর একটি সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া গেছে।’

হাদি হত্যা মামলা: ফয়সাল, আলমগীরকে দিল্লি নিয়ে গেছে তদন্ত সংস্থা

গাইবান্ধার ফুলছড়ি: ব্রহ্মপুত্রে নাব্য সংকট নৌচলাচল বন্ধে দুর্ভোগ

হাওরে দুর্বল বাঁধ, শঙ্কায় কৃষক

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

তেল আসার খবরে মুহূর্তেই ৫ শতাধিক মোটরবাইক পাম্পে

চট্টগ্রামে অধিকাংশ পেট্রলপাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ

সৈকতে যথেচ্ছ মোটরসাইকেল চালনা, ঝুঁকিতে পর্যটকেরা

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় চটপটি বিক্রেতা নিহত

পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার