হোম > সারা দেশ > ঢাকা

ধর্ষণ মামলার বাদী নোবেলের স্ত্রী, চার মাসের প্রেগন্যান্ট—দাবি আইনজীবীর

মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন শুনানিতে তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, মামলার বাদী নোবেলের স্ত্রী। আজ মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে জামিন শুনানি হয়।

নোবেলের পক্ষে তাঁর আইনজীবী জসিম উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলার ঘটনা গত বছরের ১২ নভেম্বর। আর বাদী আসামির স্ত্রী। গতকাল রাত পর্যন্ত তাঁরা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।’

আইনজীবী বলেন, ‘মেয়েটি লিগ্যালি তাঁর ওয়াইফ, চার মাসের প্রেগন্যান্ট।’ এটি ধর্ষণ হয় কীভাবে?’

আইনজীবী আরও বলেন, ‘নোবেল তাঁর সাথে সংসার করতে চায়। আমরা যেকোনো শর্তে আপস করতে ইচ্ছুক।’

এ সময় বিচারক কাবিননামা আছে কিনা জানতে চান। তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি।

এ সময় রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘মামলার এজাহার অনুযায়ী এটি ধর্ষণের অভিযোগ।’ পরে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শহীদ জিয়া শিশুপার্ক: ইজারা নেওয়া পার্ক মিলেমিশে দখল বিএনপি-জামায়াতের

যশোর-২: পরাজিত এমপি প্রার্থীকে নিয়ে বিএনপিতে উত্তাপ

সরকারি খাল খননে বাধা, বিপাকে কৃষক

ঈদযাত্রা: ভোগাবে দুই মহাসড়ক

যশোরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

গোপালপুরে হাঙ্গামার মুখে ভিজিএফের চাল বিতরণ বন্ধ

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে