হোম > সারা দেশ > ঢাকা

প্রফেসর আনোয়ারা আ.লীগের লোক হলে এত অপমান নিয়ে তাঁকে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না: ব্যারিস্টার জ্যোতির্ময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমের কারাগারে যাওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, ‘তিনি আওয়ামী লীগের লোক হলে শেষ বয়সে এসে এত অপমান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না।’

আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ওই পোস্টে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারা বেগম আমার ক্লায়েন্ট ছিলেন। উনাকে ভিসি মিজান সাহেব শান্তিতে কাজ করতে দেননি। মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক অবসরের জন্য দুই বছর অধিক সময় পেলেও উনাকে সেই সুযোগ না দিয়ে বিদায় করা হয়। মামলা চলমান থাকাবস্থায় উনার স্বামী মৃত্যুবরণ করেন। তিনি আর্থিক কষ্টে ছিলেন এবং পেনশনের টাকার জন্য পরে আমাকে হাইকোর্টের মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। আজ উনি হত্যা মামলায় কারাগারে গেলেন! অবাক হলাম। তিনি আওয়ামী লীগের লোক হলে শেষ বয়সে এসে এত অপমান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাড়তে হতো না।

এসব বন্ধ হবে না। আমরাও পরিবর্তন হব না। সীমাহীন অপরাধবোধ হচ্ছে।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে

খুমেকে নিয়োগ নিয়ে তুলকালাম, ফিরে গেছেন ১২ পরীক্ষার্থী

নিরপেক্ষ দাবি করা রাকসুর সেই প্রার্থী হলেন শিবিরের নেতা

সীতাকুণ্ডে উদ্ধার শিশুটি কথা বলতে পারছে না, শ্বাসনালি কাটা!

বকেয়া বেতনের দাবিতে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ-ভাঙচুর, আহত ২

মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির ২ পক্ষের মারামারি

আইনজীবী তালিকাভুক্তির ফল ৩ মাসেও প্রকাশ না হওয়ায় মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীরা

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

পুঠিয়ায় গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার