হোম > সারা দেশ > নীলফামারী

বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

বিয়ে করতে যাওয়ার আগে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন সামিউল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলামের (৩২) বিয়ে আজ বৃহস্পতিবার। তবে বিয়ের ব্যস্ততার মধ্যে ভোট দিয়ে নিজের নাগরিক দায়িত্ব পালন করেছেন তিনি।

আজ দুপুর ১২টায় বিয়ে করতে যাওয়ার আগে সরাসরি ভোটকেন্দ্র সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে হাজির হন সামিউল। তাঁর কথা, ‘আগে ভোট, পরে বিয়ে।’

সামিউল ইসলাম উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মো. মনজুরুল ইসলামের ছেলে।

ভোট দেওয়া পর সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্ব। প্রতিজ্ঞা করেছিলাম আগে ভোট দেব, তারপর বিয়ে করব। জীবনে প্রথমবারের ভোট দিলাম আমি।’

কেন্দ্রে উপস্থিত স্থানীয় ভোটার ও প্রতিবেশীরা শেরওয়ানি, পাগড়ি পরা নতুন বরকে ভোট দিতে দেখে বেশ খুশি হয়েছেন। তাঁরা বলেন, ‘সামিউল সত্যিই অনুপ্রেরণার উদাহরণ। তাঁর মতো যুবককে দেখে আমাদের ভোট দেওয়ার উৎসাহ ও দায়িত্ববোধ বাড়ল।’

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ, বরিশালে যুবদল নেতা আটক

জোর করে ধানের শীষে সিল মারার চেষ্টা, ৩৮ ব্যালট বাতিল, আটক ৩

হাসপাতালের বেডে শুয়ে ভোটকেন্দ্রে আহত যুবদল নেতা

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

ভোট ও গণভোটের বাক্স একই হওয়ায় গণনায় বিলম্বের আশঙ্কা ডা. জাহিদের

রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে চড়থাপ্পড়

কুমিল্লায় জাল ভোট দেওয়ায় ৩ জনের কারাদণ্ড

নওগাঁয় আরেক কেন্দ্রে ভোট গণনার আগেই রেজাল্ট শিটে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক