হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি

প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে তিনটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ২টা ৪০ মিনিটে পাটগ্রাম উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা-পুলিশ। পাটগ্রাম থানার ওসি নাজমুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ ও জামায়াত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুটি হত্যা মামলায় আসামি করা হয় সোহেল রানাকে। এসব মামলায় পরোয়ানা জারি (ওয়ারেন্ট) করে লালমনিরহাট আদালত। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ব্যাপারে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামে আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাঁকে গ্রেপ্তার দেখানো না হয়। তাঁকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘তিনটি মামলায় লালমনিরহাট আদালতের পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

তেল আসার খবরে মুহূর্তেই ৫ শতাধিক মোটরবাইক পাম্পে

চট্টগ্রামে অধিকাংশ পেট্রলপাম্পে জ্বালানি তেল বিক্রি বন্ধ

সৈকতে যথেচ্ছ মোটরসাইকেল চালনা, ঝুঁকিতে পর্যটকেরা

‎আদাবরে পুলিশের টহল দলের সামনেই চুরির অভিযোগ

কসবায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরে নিজ বাড়িতে দুর্বৃত্তের হামলায় চটপটি বিক্রেতা নিহত

পটিয়ায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

মানিকগঞ্জে ভূগর্ভস্থ পানির চাপ কমানোর দাবিতে কিষানিদের মানববন্ধন

পটুয়াখালীতে তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা