হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর-২: ‘অঞ্চলপ্রীতির’ চ্যালেঞ্জে ধানের শীষের প্রার্থী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে এবার সংসদ সদস্য প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারণের অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছে ‘অঞ্চলপ্রীতি’। আসনটিতে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর তিনজনই নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আর ধানের শীষের প্রার্থীর বাড়ি নকলায়।

জানা গেছে, ১৯৯১ সাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিবারই নকলার বাসিন্দারা দলীয় প্রার্থীর মনোনয়ন ও জয় পেয়েছেন। আর প্রায় ৩৫ বছর ধরে নিজ এলাকার এমপি না পাওয়ার আক্ষেপ থেকে গেছে নালিতাবাড়ীর ভোটারদের। যদিও এই উপজেলায় ভোটার সংখ্যার নকলার চেয়ে প্রায় এক লাখ বেশি। ফলে নকলার বাসিন্দা ধানের শীষের প্রার্থী ফাহিম চৌধুরীর জন্য মোকাবিলা করা চ্যালেঞ্জের বলে মনে করছেন ভোটাররা।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুর-২ আসনে চারজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলনের হাতপাখার আব্দুল্লাহ আল কায়েস ও এবি পার্টির ঈগল প্রতীকের আব্দুল্লাহ বাদশা। তবে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার।

নালিতাবাড়ীর বাসিন্দা আল হেলাল বলেন, ‘প্রায় ৩৫ বছরে কোনো বড় দল আমাদের উপজেলার কাউকে প্রার্থী করেনি। এবার তাই এই উপজেলার মানুষের জন্য বড় সুযোগ।’

পটুয়াখালীর ৪ আসন: লড়াই হবে বিএনপি-জামায়াতে

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

যশোর-৫: বিএনপির প্রতিপক্ষ বিএনপি

বরিশালের ৩টি আসন: সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী

রংপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ: ত্রিমুখী লড়াইয়ের উত্তেজনা

চট্টগ্রাম বিভাগ: ভোটারদের মতে বিএনপি এগিয়ে

উত্তরায় প্রস্তুত সেনাবাহিনী, যেকোনো কেন্দ্রে পৌঁছাতে ১০ মিনিট

পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

নির্বাচিত হলে মাদারীপুরকে একটি শিল্পনগরী গড়ে তুলব: খোকন

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম আটক