হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে অসুস্থ ভারতীয় নাগরিক, হাসপাতালে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ভারতীয় নাগরিক মোহন লাল (৫৫) নামের এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কারারক্ষীরা ওই বন্দীকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাগার সূত্র বলেছে, পদ্মা সেতু (দক্ষিণ) থানার একটি মামলার আসামি মোহন লাল। ভারতের এই নাগরিক শরীয়তপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

উত্তরায় নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত

চালডাল কর্মীদের ১ মাসের বকেয়া পরিশোধ, বাকি বেতন চলতি মাসে

ময়মনসিংহে লরির চাপায় টমটমচালক নিহত

রেললাইনের পাশে নিখোঁজ ব্যাংক কর্মচারীর লাশ, পাশে ‘বিষের’ বোতল

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

১০৯ জনকে ভুয়া দাবি করা ব্যক্তিই ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র তালিকায়

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ইবি শিক্ষিকাকে খুন: নেপথ্যে কি কর্মচারীর ব্যক্তিগত আক্রোশ