হোম > সারা দেশ > কক্সবাজার

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাম্বু বড়ুয়া নামের এক যুবক ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বিহারের জন্য ফুল তুলতে বাড়ির বাইরে যান কালু বড়ুয়া। এ সময় টাম্বু বড়ুয়া প্রকাশ টাবু মাতাল অবস্থায় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর চালাতে থাকেন। এ তাণ্ডব দেখে ওই বৃদ্ধ এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন টাবু।

একপর্যায়ে টাবু হাতে থাকা ধারালো ছুরি নিয়ে কালু বড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং উপর্যুপরি আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে টাবু ধারালো ছুরিসহ আত্মসমর্পণ করেন।

নিহত কালু বড়ুয়ার ছেলে অসিম বড়ুয়া জানান, টাম্বু বড়ুয়ার সঙ্গে তাঁদের কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে তাঁরা সন্দেহ করছেন।

এ বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, টাম্বু বড়ুয়া নামের এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুরে ‘পীর’ শামিম হত্যায় মামলা, আসামি অন্তত দুই শতাধিক

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি

নেক্সাস পের কর্মকর্তা পরিচয়ে কল, গ্রাহকের ব্যাংক থেকে উধাও ১৩ লাখ টাকা

দুদকের মামলায় দম্পতির কারাদণ্ড, স্বামী পলাতক স্ত্রী কারাগারে

চাঁদাবাজির দ্বন্দ্বে খুন হন ইমন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

শরীয়তপুর আইনজীবী সমিতি: নির্বাচন ছাড়াই বিএনপিপন্থীদের জয়লাভ

নারায়ণগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এবার ডি‌সি বদলি নি‌য়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ

সাবেক মেয়র আইভী আরেক মামলায় গ্রেপ্তার