হোম > সারা দেশ > নওগাঁ

সড়কে রশি টেনে ডাকাতি, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

 নওগাঁ প্রতিনিধি

চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পোরশায় সড়কে রশি টেনে ডাকাতির ঘটনায় বাবা-ছেলেসহ আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬), সাপাহার উপজেলার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) এবং তাঁর ছেলে কামাল হোসেন (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত মঙ্গলবার রাত ৮টায় পোরশা উপজেলার সরাইগাছী থেকে খোট্টাপাড়া সড়কের ফকিরের মোড়ে একটি ব্রিজের ওপর সড়কের দুই পাশে রশি টেনে অবরোধ করে ডাকাতেরা। ওই সময়ে তিন মোটরসাইকেল আরোহী যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়েন। এর কয়েক মিনিট পর আরও একটি মোটরসাইকেল নিয়ে তিন আরোহী ওই পথ দিয়ে যাওয়ার সময় ডাকাতেরা তাঁদেরও জিম্মি করে পাশের আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর তাঁদের কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা, একটি স্মার্টফোন ও তিনটি বাটন মোবাইল এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে যায়।

তারিকুল ইসলাম বলেন, ঘটনার পর ভুক্তভোগী ব্যক্তিরা থানায় মামলা করেন। মামলার পর ১৪ ঘণ্টার মধ্যে মূল রহস্য উদ্‌ঘাটন এবং প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ থেকে ঘটনার সঙ্গে জড়িত আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহীতে দুই দিনব্যাপী লিটারারি ফেস্টিভ্যাল শুরু

নরসিংদীতে অজ্ঞাত রোগে শতাধিক ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত খামারিরা

চট্টগ্রামে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ, আটক ১

রাজশাহীতে আন্তজেলা ডাকাত চক্রের ‘মূল হোতা’ গ্রেপ্তার

সংকটেও জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

টিসিবির লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, যুবককে কুপিয়ে জখম

নেত্রকোনায় যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ৪

যশোর শিক্ষা বোর্ডের আলোচিত চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন

কুড়িগ্রামে ভুট্টাখেতে টর্চ জ্বালিয়ে জুয়া খেলা, গ্রেপ্তার ৬

খুবি ছাত্রী নিহতের ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক আটক হয়নি