হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চাক্তাই খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. রাকিব (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার ভেড়া মার্কেট এলাকার একটি স্লুইসগেটের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া শিশু রাকিবের বাবা মাঈন উদ্দিন পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে হলেও চার বছর ধরে পরিবারসহ চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বসবাস করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে রাকিব নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাকিবের বাবা মাঈন উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে বাসায় ফিরে তিনি ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

তেলের অপেক্ষায় ট্রাক্টরের দীর্ঘ লাইন, বিপাকে গাংনীর চাষিরা

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু

বগুড়ায় যুবককে হত্যা: চট্টগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

গুইমারার কুকিছড়া এলাকায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

যুবকের মৃত্যুসংবাদ শুনে প্রতিবেশী বৃদ্ধের মৃত্যু, একসঙ্গে দাফন