হোম > শিল্প-সাহিত্য

বিকৃত সুরে এ আর রাহমানের ‘কারার ঐ লৌহকপাট’ অপসারণের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের এ আর রাহমানের রিমেক করা কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

এর আগে কারার ঐ লৌহকপাট গানের এ আর রহমান ভার্সন সামাজিক মাধ্যম থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়। তবে তাতে সাড়া না পেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী ও ল’অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। 
 
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে বলিউড সিনেমা পিপ্পা। এতে কবি নজরুল ইসলামের বিখ্যাত কারার ওই লৌহ কপাট গানে রিমেক ব্যবহার হয়েছে। রিটকারীরা মনে করেন গানটিকে বিকৃত করেছেন এ আর রাহমান।

মধ্যরাতে টোকিওতে মুরাকামি উন্মাদনা—প্রকাশ পেল নারীপ্রধান চরিত্রের নতুন উপন্যাস

আখবারাত: ইউরোপে সংবাদপত্র চালুর আগেই মোগলদের ছিল বিস্ময়কর সংবাদ-নেটওয়ার্ক

সায়নীকে একটু রেহাই দিন!

বাংলা একাডেমির সেমিনার সিরিজে মানিক, রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন

‘সুফিয়া কামাল সম্মাননা’ পেলেন চিত্রশিল্পী হাশেম খান

কবি সুফিয়া কামালের জন্মদিন উদ্‌যাপন করল কচি-কাঁচারা

পর্দা নামল ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসবের

কবি আল মুজাহিদী আর নেই

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তৈরি হবে ‘ক্রিয়েটিভ হাব’