রাতুল মণ্ডল, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারের নতুন দুই অতিথি যুক্ত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর পার্কের কোর সাফারিতে জন্ম নেয় দুটি শাবক। জন্মের পর থেকেই মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছে তারা— খুনসুটি আর দৌড়ঝাঁপে ভরিয়ে তুলছে পুরো এলাকাকে।