নিউ মার্কেট সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানান ঢাবি শিক্ষার্থীরা। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।