হোম > ল–র–ব–য–হ

১১৭তম জন্মদিনেও সুস্থ বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া

চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্‌যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্‌রোগ থেকেও মুক্ত তিনি।

মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।

১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।

‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।

তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্‌যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।

‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।

মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

বিশ্বকাপে সেনেগালের ফিজিও ছিলেন ‘স্ত্রীরোগ বিশেষজ্ঞ’

জুয়ার নেশায় ১৪ জনকে বিয়ে লাস ভেগাসের নারীর

বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও

খাসি খাওয়ানোর কথা বলে মুরগির মাংস, বিয়েবাড়িতে তুমুল সংঘর্ষ, আহত ১২

চার্জ দেওয়ার টাকা নেই, বিদ্যুৎ বিলের জন্য ‘ভিক্ষা’ করছে রোবট

মাদক কারবারি ধরতে গিয়ে গাড়ি খোয়াল পুলিশ

নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, রুশ যুগল গ্রেপ্তার

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ শিশুদের কার কী পরিণতি

লটারিতে রাতারাতি কোটিপতি হওয়া বৌদ্ধ সন্ন্যাসী যে ঘোষণা দিলেন

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা