হোম > ল–র–ব–য–হ

সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে বিড়াল

পোষ্য কুকুর-বিড়ালের খুনসুটি কিংবা খেলার মজার ভিডিও পশুপ্রেমীদের মন ছুঁয়ে যেতে বাধ্য। তাইতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও প্রায়ই সাড়া ফেলে। সম্প্রতি এক পোষ্যর তেমনই একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা যায়, রীতিমতো সেলুনে গিয়ে চুল কাটাচ্ছে এক বিড়াল। হেয়ারড্রেসারকেও বেশ মজা করেই কাঁচি আর চিরুনির সহায়তায় খুদে কাস্টমারের চুল কাটতে দেখা গেছে। চুল ছাঁটার সময় বিড়ালটি চুপ করে উপভোগ করছিল। যতক্ষণ না তার চুল কাটা শেষ হয়, সে ধৈর্য ধরেই বসে ছিল। 

বিড়ালের লোম ছাঁটার মজার ভিডিওটি ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে ‘ক্যাওটিকক্যাটপিকস’ নামের একটি পেজ থেকে। ইতিমধ্যে ২৮ লাখ মানুষ দেখেছেন ভিডিওটি। আর লাইক পড়েছে সোয়া ২ লাখের বেশি। এ ছাড়া কমেন্ট বক্সে মন্তব্যও পড়েছে ঢের। অনেকেই বিড়ালটি কতটা ধৈর্যশীল তা বিশ্বাস করতে পারেননি। 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটি আমার দেখা সবচেয়ে শান্ত বিড়াল’, আরেকজন লিখেছেন, ‘মানুষের পক্ষেও এত স্মার্টলি বসে সেবা নেওয়া অসম্ভব’, অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘কিউটনেস ওভারলোড!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ওএমজি! এটা বেশি সুন্দর’। 

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী

রানি মৌমাছির কাণ্ডে ভাইরাল ভারতীয় যুবকের শ্বাসরুদ্ধকর ৩০ মিনিট