হোম > ল–র–ব–য–হ

এক ডিমের দাম ৩০ হাজার টাকা

সবুজ একটি কাপড়ের ওপর শোভা পাচ্ছে গোলাকার মুরগির ডিমটি। ছবি: থমসন রডিক ক্যালান

একটি ডিমের দাম কত হতে পারে? আপনি নিশ্চয় আশা করবেন না ৩০ হাজার টাকা। কিন্তু সত্যি ২০০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিকিয়েছে একটি ডিম। কিন্তু কেন?

ডিমটি আকারে ছিলে পুরোপুরি গোলাকার। একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেছিলেন এটি। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান।

যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল, মজার এই ডিমটির জন্য ১৫০ পাউন্ড খরচ করেছিলেন। পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামের একটি জনসেবামূলক সংস্থায়। তারা অক্সফোর্ডশায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সহায়তা করে।

প্রথমে সংস্থাটি এই ডিম প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয়। পরে তারা একে নিলামে তুলে দেয়।

ইউভেন্টাস ফাউন্ডেশনের প্রতিনিধি রজ র‍্যাপ বলেন, ‘ডিমটি বিক্রি হওয়াতে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারব।’

র‍্যাপ আরও জানান, ডিমটি ছাড়াও নিলামের আরও কিছু জিনিস তোলা হয়। যার মাধ্যমে মোট পাঁচ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে।

এই গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী। যিনি এটি স্থানীয় সুপারমার্কেটের একটি বক্সে খুঁজে পান।

এড পাওনেল ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘এটাটা সত্যিই ভালো কাজে খরচ করা টাকা।’

‘থমসন রডিক ক্যালান অকশন হাউসে’র কর্মী ডেভিড মিলার বলেন, গোল আকৃতির ডিমের মতো ঘটনা ‘এক-শ কোটির মধ্যে একবার’ ঘটে।

র‍্যাপ আরও যোগ করেন, ‘এই টাকা দিয়ে আমরা ১৩-২৫ বছর বয়সী কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্য উদ্ধারে সহায়তায় সাহায্য করব। সহায়তা প্রয়োজন এমন আরও তরুণ-তরুণীর কাছে পৌঁছানো সম্ভব হবে এর মাধ্যমে।’

ব্রাজিলীয় তিন বোনের সম্মিলিত বয়স ৩১৬ বছর, দীর্ঘায়ুর রহস্য নিয়ে চলছে গবেষণা

শীর্ষ ধনীদের গোপন ক্লাব: অদ্ভুত সব নিয়ম, নিজস্ব ধর্ম প্রচারসহ যেসব বিষয়ে চলে আলাপ

বিশ্বকাপে শুধু খেলা দেখেই ৫০ হাজার ডলার করে পাচ্ছেন দুই তরুণ, কীভাবে

১০ বছরে ডাউনিং স্ট্রিট ছাড়লেন ছয় প্রধানমন্ত্রী, রয়ে গেল ল্যারি নামের সেই বিড়াল

‘উনি যেন দ্রুত মারা যান’, মন্দিরের দানবাক্সে ২০ রুপির নোটে লেখা আরজি

বিশ্বকাপের মৌসুমে মেক্সিকোতে যেভাবে তারকাখ্যাতি পেল একটি হাঁস

ইয়েমেনের সেই ‘স্পাইডারম্যান’ পড়ে গেলেন আগ্নেয়গিরির জ্বালামুখে

ভারতের বিহারে চুরি হয়ে গেল আস্ত মোবাইল টাওয়ার

ভবন ৩২ তলা, ফ্ল্যাট বিক্রি হলো ৩৪ তলার

১২ বছরের অটিস্টিক শিশু সেজে প্রতারণা, ব্রাজিলে গ্রেপ্তার ৩৭ বছরের নারী