হোম > ল–র–ব–য–হ

পেটুক জিতলেন আজীবন বিনা মূল্যে বিরিয়ানি খাওয়ার টিকিট

আজকের পত্রিকা ডেস্ক­

কলকাতার প্রমিত কুমার দাস ৪৫ মিনিটে সাবাড় করলেন ৫ প্লেট মাটন বিরিয়ানি। ছবি: ইনস্টাগ্রাম

বিরিয়ানির কথা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। তবে ভোজনরসিকদের কাছে এটি অন্যরকম আবেগের। আর সেই প্রিয় খাবারই যদি আজীবন বিনা মূল্যে খাওয়ার সুযোগ মেলে তাহলে কেমন হয়! এমনই সুযোগ পেয়েছেন কলকাতার প্রমিত কুমার দাস। তবে এই সুযোগ পেতে তাঁকে অংশ নিতে হয়েছে এক প্রতিযোগিতায়। যেখানে তিনি ৪৫ মিনিটে সাবাড় করেছেন পাঁচ প্লেট মাটন বিরিয়ানি। খেতাব পেলেন ‘দ্য বিরিয়ানি ম্যান ২০২৬’।

দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিখ্যাত সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট-এর ৮৫তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সিরাজের বিভিন্ন শাখা ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন কার্যক্রম চলে। সেখান থেকে লটারির মাধ্যমে ২৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় নম্বর পাওয়ার যোগ্য হতে হলে প্রত্যেককে অন্তত দুটি ফুল প্লেট বিরিয়ানি শেষ করতে হতো।

চূড়ান্ত পর্বে উঠে আসা ২৫ জনের মধ্যে প্রমিত কুমার দাস ৪৫ মিনিটে টানা পাঁচ প্লেট মাটন বিরিয়ানি খেয়ে বিজয়ী হন। পুরস্কার হিসেবে তিনি জিতে নেন সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের একটি বিশেষ কার্ড। এই কার্ডের মাধ্যমে তিনি আজীবন সিরাজের যেকোনো শাখা থেকে প্রতি সপ্তাহে এক প্লেট করে তাঁদের বিশেষ মাটন বিরিয়ানি একদম বিনা মূল্যে খেতে পারবেন। বাকি ২৪ জন ফাইনালিস্টকে তিন বছর মেয়াদি সিরাজ লয়্যালটি কার্ড দেওয়া হয়েছে, যা দিয়ে রেস্তোরাঁর সব শাখায় ছাড় পাওয়া যাবে।

দ্রুত খাবার খাওয়ার বিশেষ দক্ষতা নিয়ে প্রতিযোগিতা নতুন কিছু নয়। যুক্তরাজ্যের বাসিন্দা নাথান ডেভিস এক মিনিটে সবচেয়ে বেশি ফিশ ফিঙ্গার খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি মচমচে ফিশ ফিঙ্গারে ভরা একটি বাটি থেকে একবারে একাধিক ফিশ ফিঙ্গার মুখে পুরে সাবাড় করছেন। অবশেষে তিনি ৬০ সেকেন্ডে ১৫টি ফিশ ফিঙ্গার খেয়ে এক মিনিটেরও কম সময়ে সবচেয়ে বেশি ফিশ ফিঙ্গার খাওয়ার নতুন রেকর্ড গড়ে তোলেন।

দেড় শ বছর পর লাইব্রেরিতে ফেরত এল বই, জরিমানা ১৯ হাজার ডলার

বর, কনে, পুরোহিত থেকে সহযোগী—সবাই যমজ: কেরালায় ব্যতিক্রমী এক বিয়ে

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল বই, জরিমানা ২৪ লাখ টাকারও বেশি

হোটেল ভেবে ফিলিপাইনের নারী কারাগারে রুম বুকিং দিলেন পর্যটক, অতঃপর...

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

আইফোনের বদলে দাড়ি গজানোর তেল, ফ্লিপকার্টকে দিতে হবে লাখো রুপির ক্ষতিপূরণ

ফুড ডেলিভারির ফাঁকে লিখতেন কবিতা, জিতলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

বিশ্বকাপে সেনেগালের ফিজিও ছিলেন ‘স্ত্রীরোগ বিশেষজ্ঞ’

জুয়ার নেশায় ১৪ জনকে বিয়ে লাস ভেগাসের নারীর

বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানের আবর্জনাও