হোম > প্রযুক্তি

গত বছর ১০ কোটি ডলার ভাতা পেয়েছেন টিম কুক

প্রযুক্তি ডেস্ক

২০২১ সালে প্রায় ১০ কোটি ডলার বেতন-ভাতা পেয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। আগের বছরের তুলনায় এটি ছয়গুণ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকরপোরেশন ।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কুকের ৯ কোটি ৮৭ লাখ বেতন ভাতার মাঝে ৮ কোটি ২০ লাখ ডলারই অ্যাপলের শেয়ারের লভ্যাংশ। এর বাইরে মূল বেতন ৩০ লাখ ও ১ কোটি ২০ লাখ ডলার বোনাস পেয়েছেন। বাকি অর্থ তাঁর ব্যক্তিগত উড়োজাহাজ ও নিরাপত্তা বিধানে খরচ করেছে অ্যাপল।

অ্যাপলের তথ্যানুসারে, প্রতিষ্ঠানটিতে একজন মধ্যম মানের কর্মচারীর বেতন ৬৮ হাজার ২৫৪ ডলার।  কুকের এই বেতনভাতা সে তুলনায় ১ হাজার ৪৪৭ গুন।

২০২১ সালে রেকর্ড পরিমাণ মুনাফা করেছে অ্যাপল। এতে মূল চাবিকাঠি হিসেবে কাজ করেছে এর আইফোন ব্যবসা এবং সাবস্ক্রিপশন পরিষেবা। চলতি সপ্তাহেই বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন বাজারমূল্যের কোম্পানি হওয়ার তকমা অর্জন করেছে অ্যাপল ।

অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে সিইওর দায়িত্ব নেওয়ার পর এক দশক ধরে সফলতার সঙ্গে এ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন টিম কুক। তাঁর সময়ে অ্যাপল যেমন শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে, কুকও হয়ে উঠেছেন বিলিয়নিয়ার।

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি

চীনের নতুন বাণিজ্য অস্ত্র ‘ইন্ডিয়াম’ কী, এটি কী কাজে লাগে

এআই কোম্পানি বেচে রাতারাতি বিলিয়নিয়ার ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত দুই তরুণ