হোম > প্রযুক্তি

ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে

ফিচার ডেস্ক

ঈদের ছুটিতে আমরা সবাই কমবেশি ঘুরতে যাই। মেহমানদারি, নতুন পোশাক আর সুন্দর সব লোকেশনে ছবি তোলা ও ভিডিও করা ছাড়া ঈদের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়। তবে ছবি তুললেই তো আর হলো না। সেগুলোকে সুন্দরভাবে এডিট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার জন্য চাই জুতসই কিছু টুল। বিভিন্ন অ্যাপের কারণে এখন ফটো এবং ভিডিও এডিটিং হয়ে গেছে অনেক সহজ ও দ্রুত। ফলে এখন কমবেশি সবাই ছবি কিংবা ভিডিও এডিট করতে পারদর্শী। এই ঈদে আপনার সম্পাদনার অভিজ্ঞতা সমৃদ্ধ করুন।

সেরা তিনটি এআই ফটো এডিটর

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আপনার সৃজনশীলতাকে নষ্ট করে না, বরং সময় বাঁচিয়ে কাজ আরও সুন্দর করে তোলে। এবারের ঈদের ছবি কিংবা ভিডিওগুলো এডিট করতে এই টুলগুলো ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনার সাধারণ ছবিগুলো হয়ে উঠতে পারে অসাধারণ।

  • লুমিনার নিও: সিরিয়াস এডিটিং বা ছবি নিখুঁত পালিশ করার জন্য এটি সেরা। এতে ২৫টির বেশি এআই টুল রয়েছে। এর ‘স্কাই এআই’ দিয়ে আপনি মুহূর্তেই ধূসর আকাশ বদলে দিতে পারেন। এ ছাড়া অবজেক্ট রিমুভাল এআই দিয়ে ছবির অনাকাঙ্ক্ষিত মানুষ বা বস্তু সরিয়ে ফেলা যায়। এটি বিদ্যুৎ বা ইন্টারনেটের তারও ৯৫ শতাংশ নিখুঁতভাবে মুছে ফেলতে পারে।
  • নতুনদের জন্য সহজ ফোটর: যাঁরা প্রথমবার এডিটিং করছেন, তাঁদের জন্য ফোটর সবচেয়ে সহজ। এতে ছবি যুক্ত করেই দ্রুত এডিট শুরু করা যায়। এর ফ্রি ভার্সনটি সাধারণ কাজের জন্য বেশ ভালো। তবে আনলিমিটেড ফিচারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন।
  • বাজেটবান্ধব বিকল্প পিক্সলর: অ্যাডবি ফটোশপের সাশ্রয়ী বিকল্প খুঁজলে পিক্সলর আপনার জন্য সেরা। এটি চালানো খুব সহজ এবং এতে এআই দিয়ে ছবি জেনারেট করার সুবিধাও রয়েছে। যাঁরা কম পরিশ্রমে ভালো আউটপুট পেতে চান, এটি তাঁদের জন্য দারুণ।

ভিডিও সম্পাদনার জন্য ৮টি অনলাইন টুলস

ঈদে ঘোরাঘুরির ভিডিওগুলো এডিট করার জন্য এখন আর ভারী সফটওয়্যারের প্রয়োজন নেই। ব্রাউজার থেকে কিছু টুল ব্যবহার করে তৈরি করতে পারবেন দুর্দান্ত ভিডিও।

  • ভিড: পেশাদার ভিডিওর জন্য এটি সেরা অনলাইন এডিটর। এতে স্বয়ংক্রিয় সাবটাইটেল এবং মাল্টি-ট্র্যাক টাইমলাইনের সুবিধা রয়েছে।
  • ক্যানভা: ফেসবুক কিংবা ইউটিউব শর্টসের মতো ছোট ভিডিওর জন্য এটি দারুণ। এতে অনেক রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়।
  • ক্যাপউইং: এতে প্রফেশনাল সফটওয়্যারের মতো ট্রানজিশন, কি-ফ্রেম এবং মিউজিক যুক্ত করার সুবিধা রয়েছে।
  • ক্লিপচ্যাম্প: মাইক্রোসফটের এই টুলের মাধ্যমে ব্রাউজার থেকে স্ক্রিন রেকর্ডিং এবং এআই-ভিত্তিক টেক্সট-টু-স্পিচ সুবিধা পাওয়া যায়।
  • অ্যাডোবি এক্সপ্রেস: মূলত গ্রাফিক ডিজাইনের টুল হলেও এটি দিয়ে ভিডিওর গতি পরিবর্তন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহজে যুক্ত করা যায়।
  • ফ্লেক্স ক্লিপ: প্রমোশনাল ভিডিওর জন্য এটি খুব কাজের। এমনকি এআই দিয়ে স্ক্রিপ্ট বা ভয়েস জেনারেশনও সম্ভব।
  • প্রোমো ডট কম: মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্য এটি ব্যবহার করা হয়। এতে হাজার হাজার টেমপ্লেট রয়েছে। তবে এটি ব্যবহার করতে অর্থ ব্যয় করতে হয়।
  • ওসলো: একদম বিনা মূল্যে ১০৮০পি ভিডিও এক্সপোর্ট এবং স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য ওসলো একটি চমৎকার অপশন।

সূত্র: পিসিম্যাগ, দেম ফ্রেমস

এআই সুযোগের দরজা, না বিভেদের দেয়াল

এআই সহযোগী রোবট ফোন

গ্রহাণুর গতিপথ বদলে দিয়েছে নাসা

ঈদের আগে গুগল ড্রাইভ খালি করে নিন

কম্পিউটার গেম, যুদ্ধ ও প্রোপাগান্ডা: ইসরায়েলে ইরানের আক্রমণ নিয়ে গেম বানানো ইস্যুতে বিতর্ক

২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

১৮ বছর পর অ্যাডোবির প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন শান্তনু নারায়ণ

এমটবের নতুন সভাপতি হলেন জিয়াদ সাতারা

স্যাটেলাইট চিত্র প্রকাশে মার্কিন কোম্পানির নজিরবিহীন বিলম্ব, ক্ষয়ক্ষতি আড়াল করাই কি উদ্দেশ্য