হোম > প্রযুক্তি

চলতি বছরই ৫জি চালুর পরিকল্পনা, ৩১ মার্চ তরঙ্গ নিলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৩১ মার্চ পঞ্চম প্রজন্মের (৫জি) তরঙ্গ নিলাম করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

নিলামের দিন থেকে পরিষেবা চালু করার জন্য টেলিকম অপারেটরদের ছয় মাস সময় দেওয়া হবে। 

রেডিও ফ্রিকোয়েন্সি নিলাম ২০২২-এর জন্য বিটিআরসির দেওয়া নির্দেশনা অনুসারে, অপারেটরদের নিলামে অংশ নেওয়ার জন্য ১৪ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ দশমিক ৩ গিগাহার্টজ (২৩০০-২৪০০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ৬ ব্লকে ৬০ মেগাহার্টজ তরঙ্গ এবং ২ দশমিক ৬ গিগাহার্টজ (২৫০০-২৬৯০ মেগাহার্টজ) ব্যান্ড থেকে ১২ ব্লকে ১২০ মেগাহার্টজ তরঙ্গ দেবে কমিশন। 

উভয় ব্যান্ডের প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ৬০ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন