হোম > প্রযুক্তি

৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলাম থেকে আয় হচ্ছে ২ হাজার ৩৭০ কোটি টাকা: ফয়েজ আহমদ তৈয়্যব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলাম থেকে সরকারের রাজস্বে ২ হাজার ৩৭০ কোটি টাকা আয় হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান ৷

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ জানান, ২০০৭ সালের দিকে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকমিউনিকেশন ৭০০ মেগাহার্জকে মোবাইল সার্ভিসের জন্য প্রাইমারি ব্যান্ড হিসেবে উন্মুক্ত করে। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘প্রায় ১৮ বছর ধরে দুর্বৃত্তদের হাতে জিম্মি থাকার পরে অন্তর্বর্তীকালীন সরকার ৭০০ মেগাহার্জ তরঙ্গ উন্মুক্ত করতে সক্ষম হয়, এবং এতে সরকারের ২৩৭০ কোটি টাকার সুবিশাল রাজস্ব আসছে। সরকারকে এজন্য দুই স্তরের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।’

বিশেষ সহকারী জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ টেলিযোগাযোগ সেবায় যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে উন্নতমানের কাভারেজ দিয়ে বাংলাদেশে ফোর-জি ও ফাইভ-জি সেবার বিস্তারের পথ উন্মোচিত হলো। কিছুদিনের মধ্যে ই-জিএসএম ব্যান্ডসহ লোয়ার ব্যান্ডের অন্যান্য অব্যবহৃত তরঙ্গ উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। সেখান থেকেও ক্রমান্বয়ে ১ হাজার কোটি টাকার রাজস্ব আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সরকারি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের জন্যও লোয়ার ব্যান্ড তরঙ্গ বরাদ্দের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফয়েজ আহমদ৷

প্রসঙ্গত, ৭০০ মেগাহার্জ ব্যান্ড (700 MHz band) হলো রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের একটি অংশ, যা মূলত মোবাইল টেলিযোগাযোগে—বিশেষ করে ফোর-জি ও ফাইভ-জি সেবায় ব্যবহৃত হয়। সহজভাবে বললে—এটা মোবাইল নেটওয়ার্ক চালানোর জন্য ব্যবহৃত একধরনের ‘বেতার রাস্তা’।

স্যাটেলাইট চিত্র প্রকাশে মার্কিন কোম্পানির নজিরবিহীন বিলম্ব, ক্ষয়ক্ষতি আড়াল করাই কি উদ্দেশ্য

ঈদের কেনাকাটা: ক্যাশলেস লেনদেন কতটা নিরাপদ

রণক্ষেত্রে রোবট যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে রাশিয়া-ইউক্রেন

টেলিস্কোপের তথ্য অনুবাদ করবে এআই

স্মার্টফোনের আসক্তি ঠেকাতে বিশেষ ধরনের ফোন

ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন

পেন্টাগনের সঙ্গে চুক্তির প্রতিবাদে ওপেনএআই-এর রোবোটিকস দলের প্রধানের পদত্যাগ

হারানো লাগেজ খুঁজে দেবে গুগলের নতুন ফিচার ‘ফাইন্ড হাব’

এআই কেড়ে নিয়েছে অফিসের ৭৫ শতাংশ কাজ, কিন্তু কর্মীদের খাটুনি বেড়েছে ৫ গুণ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক-রোবলক্স নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া