হোম > প্রযুক্তি

পোষা প্রাণীদের এআই অবতার তৈরির ফিচার আনল স্ন্যাপচ্যাট 

পোষা প্রাণীদের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবতার তৈরি করার নতুন একটি ফিচার নিয়ে এল স্ন্যাপচ্যাট। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পোষা প্রাণীর একটি কার্টুনের মতো অবতার তৈরি করতে পারবে। তবে শুধু স্ন্যাপচ্যাটের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা এই ফিচার ব্যবহার করতে পারবে। 

এই অবতার তৈরির জন্য স্ন্যাপচ্যাটের ক্যামেরা দিয়ে পোষা প্রাণীর একটি ছবি তুলতে  হবে ও এরপর এআই পোষাপ্রাণীটির কয়েকটি অবতার তৈরি করে দেবে। এর মধ্য থেকে ব্যবহারকারীরা পছন্দমতো অবতার বেছে নিতে পারবে। তবে বিটইমোজির মতো বেশি কাস্টমাইজেশনের সুযোগ আপাতত পাওয়া যাবে না। 
 
২০২২ সালে স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করা হয়। এই প্ল্যানের আওতাভুক্ত ব্যবহারকারীদের বিশেষ এআই ভিত্তিক ফিচার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। যেমন: মাইএআই অ্যাসিস্টেন্ট, ক্রিয়েটিভ ক্যামেরা ফিল্টার ও এআই দিয়ে তৈরি স্ন্যাপস। 

এআই টুলোগুলো সাবস্ক্রিপশন প্ল্যানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। স্ন্যাপচ্যাটের সাবস্ক্রিপশনের প্ল্যানের মাধ্যমেও কোম্পানিটি ভালো আয় করছে।  

এছাড়া সব ব্যবহারকারীর জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে স্ন্যাপচ্যাট। এর মধ্যে রয়েছে একটি টেমপ্লেট এডিটিং ফিচার। এর মাধ্যমে ক্লিপ এডিট আরও সহজ হবে বলে দাবি করছে কোম্পানিটি। এছাড়াও স্ন্যাপ এডিটে ও পাঠানোর জন্য নতুন সোয়াইপ গেসচার নিয়ে আসা হচ্ছে। এছাড়া তিন মিনিট 
দৈর্ঘ্যের ভিডিও অ্যাপটি দিয়ে ধারণ করা যাবে ওপাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টোরি পোস্টের ক্ষেত্রে আরও সৃজনশীলতা দেখাতে পারবে। 

তথ্যসূত্র:গিজমোচিনা

মধ্যপ্রাচ্য ও মেনা অঞ্চলে শিশুদের ‘সুপারভাইজড’ অ্যাকাউন্ট চালু করল ইউটিউব

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

চীনে চালু হলো মানবসদৃশ রোবটের প্রথম স্কুল

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

ভবিষ্যৎমুখী সাইফাই জগতের গ্যাজেট

হোয়াটসঅ্যাপে আর লাগবে না ফোন নম্বর, আসছে নতুন ইউজারনেম ফিচার

চ্যাটজিপিটির নতুন ফিচার: শিডিউল টাস্ক, কারা পাবেন, কীভাবে ব্যবহার করবেন

সহজ হবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল