হোম > প্রযুক্তি

ফোল্ডারে কিছু নেই, তবে ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট

আজকের পত্রিকা ডেস্ক­

গত সপ্তাহে উইন্ডোজ ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। ছবি: মাইক্রোসফট

সর্বশেষ উইন্ডোজ ১১ আপডেটের পর একটি ‘রহস্যময়’ খালি ফোল্ডার দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফোল্ডারে কিছু না থাকলেও তা ডিলিট করতে মানা করছে মাইক্রোসফট। কারণ এটি উইন্ডোজের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেটের অংশ।

গত সপ্তাহে উইন্ডোজ ১০ ও ১১ সংস্করণের জন্য এপ্রিল মাসের নিরাপত্তা আপডেট দেওয়া হয়। এই আপডেটের ফলে সিস্টেমে একটি নতুন ফোল্ডার তৈরি হচ্ছে ‘inetpub’ নামে। এটি কম্পিউটারের ‘সি: \inetpub’ ঠিকানায় রয়েছে। যদিও এটি সাধারণত ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস (আইআইএস) ওয়েব সার্ভার চালু করলে দেখা যায়, এবার দেখা যাচ্ছে সবার সিস্টেমেই।

অনেকেই এই খালি ফোল্ডারটি ডিলেট করে দেন। ফোল্ডাররি ডিলিটের পর তাৎক্ষণিক কোনো সমস্যা চোখে পড়বে না। তবে এর মাধ্যমে কম্পিউটারের নিরাপত্তা বিঘ্ন হতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, ‘CVE-2025-21204’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সমাধান করতে এই ফোল্ডার তৈরি করা হচ্ছে। এই ত্রুটির সুযোগ নিয়ে একটি ম্যালওয়্যার বা দুষ্কৃতকারী ব্যবহারকারী সিস্টেমের গভীর স্তরে প্রবেশ করতে পারত। এমন ঝুঁকি থেকে রক্ষা করতেই ফোল্ডারটি যুক্ত করা হয়েছে।

মাইক্রোসফট বলেছে, ‘আপনার সিস্টেমে আইআইএস চালু না থাকলেও “inetpub” ফোল্ডার তৈরি হবে এবং এটি মুছে ফেলা উচিত নয়। এটি কোনো ত্রুটি নয়, বরং সিস্টেমকে আরও সুরক্ষিত করার একটি উপায়।’

যদি কেউ ভুল করে ফোল্ডারটি মুছে ফেলেন, তবে তা পুনরায় তৈরি করা সম্ভব। এর জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে ‘প্রোগ্রাম অ্যান্ড ফিচারস’ থেকে ‘টার্ন উইন্ডোজ ফিচারস অন ও অফ’ অপশনে যান। সেখানে আইআইএস নির্বাচন করে ওকে দিন। ফোল্ডারটি সঠিক অনুমতি নিয়ে আবার তৈরি হবে। পরে চাইলে আইআইএস বন্ধ করে দিতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও আইআইএস এখন খুব কম ব্যবহৃত হয়, তবে নিরাপত্তাজনিত কারণে এই ফোল্ডার রাখা জরুরি। কারণ, এটি ভবিষ্যতের একটি সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে সাহায্য করতে পারে।

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি