হোম > প্রযুক্তি

সেপ্টেম্বরে নতুন নেতৃত্বে অ্যাপলের যাত্রা

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

বর্তমানে আলোচনা চলছে স্মার্ট গ্লাস, বিল্ট-ইন ক্যামেরাযুক্ত পরিধানযোগ্য পেনডেন্ট এবং এআই-সমৃদ্ধ এয়ারপড নিয়ে। এদিকে আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। তাঁর লক্ষ্য হলো, এসব পণ্যকে আইফোনের সঙ্গে যুক্ত করে সিরি-কে শক্তিশালী ব্যক্তিগত সহকারীতে রূপান্তর করা।

টার্নাস কেবল একজন দক্ষ প্রশাসকই নন, তিনি এয়ারপড, অ্যাপল ওয়াচ এবং ভিশন প্রোর মতো যুগান্তকারী পণ্য তৈরির কারিগর। বহু বছরের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে এ বছরের সেপ্টেম্বর বা ডিসেম্বরে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এটি হবে একটি বুক-স্টাইল ফোল্ডেবল মোবাইল ফোন। এর ভেতরের ডিসপ্লে হবে প্রায় ৭ দশমিক ৮ ইঞ্চি এবং বাইরের ডিসপ্লে হবে ৫ দশমিক ৫ ইঞ্চি। এতে ফেস আইডির বদলে টাচ আইডি এবং অত্যন্ত উন্নত মানের টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হতে পারে। এর সম্ভাব্য দাম হতে পারে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ ডলারের মধ্যে।

এদিকে টার্নাসের ব্যক্তিগত আগ্রহের একটি জায়গা হলো রোবোটিকস। অ্যাপল বর্তমানে ঘরোয়া ব্যবহারের জন্য এমন কিছু ডিভাইস নিয়ে কাজ করছে, যার সঙ্গে রোবোটিক আর্ম বা হাত যুক্ত থাকবে। এটি মূলত একটি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, যা প্রয়োজনে ব্যবহারকারীর

দিকে ঘুরে তাকাতে পারবে। এ ছাড়া মানুষের ব্যক্তিগত কাজ সেরে দেওয়ার জন্য মোবাইল রোবট তৈরির পরিকল্পনাও রয়েছে অ্যাপলের তালিকায়।

সূত্র: টেক ক্রাঞ্চ

টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

নরেন্দ্র মোদির সেই ভিডিও ব্লক করল ফেসবুক, যে ব্যাখ্যা দিল মেটা