হোম > প্রযুক্তি

পৃথিবী থেকে বিদায় নেবে রোগ!

প্রযুক্তি ডেস্ক

এমনটা কি আসলেই ঘটতে পারে? সময়ই বলে দেবে এর উত্তর। কিন্তু এমন একটি বিস্ময়কর ঘোষণা দিয়েছেন ‘মেটা’র সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাঁরা চান পৃথিবী থেকে যাবতীয় অসুখ মুছে দিতে। এ জন্য তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনগণের হিতে কাজে লাগাতে চান

আগামী ৭৭ বছরের মধ্যে গবেষকেরা একটি কম্পিউটিং সিস্টেম গড়ে তুলতে চলেছেন, যে সিস্টেমের মাধ্যমে এআই ব্যবহার করে মানবদেহের কোষ বিশ্লেষণ করতে পারবেন। এর ফলে কারও অসুখ হলে দেহকোষে এর কী প্রভাব পড়ে বা কোষগুলো কী আচরণ করে, তা নির্ণয় করা যাবে।

বায়োমেডিসিনের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে এআই। একে ব্যবহার করে উচ্চমানের একটি কম্পিউটিং সিস্টেম তৈরি করে জীবনবিজ্ঞানের কাজে তা ব্যবহার করলে অগ্রগতি অনিবার্য। মানবদেহের কোষ কীভাবে কাজ করে তা নির্ণয় করা যাবে ওই যন্ত্রের মাধ্যমে। এ জন্য এমন একটি ডিজিটাল মডেল তৈরি করা হবে, যা জিনোম বিশ্লেষণ করবে এবং তা থেকে দেহকোষের ধরন ও সেগুলোর অবস্থা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।

এসব তথ্য কাজে লাগিয়ে সম্ভব হবে সেই যুগান্তকারী আবিষ্কারের কাছে পৌঁছানো—যে আবিষ্কারের ফলে মানবদেহে বাসা বাঁধতে পারে এমন যাবতীয় রোগ নিরাময় বা প্রতিরোধ বা নিয়ন্ত্রণের উপায় বের করে ফেলতে পারবেন বিজ্ঞানীরা। ২১০০ সালের মধ্যে রোগমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে মেটার সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ, যা সংক্ষেপে সিজেডআই নামে পরিচিত।

সূত্র: জিনিউজ

এআই-এর কারণে কমছে গুগল সার্চ, একদিনে অ্যালফাবেটের ৫০০ বিলিয়ন ডলার উধাও

ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি: ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ৬.৩ বিলিয়ন ডলার উদ্ধারে তৎপর বাইন্যান্স

স্ট্যান্ডআপ কমেডির মঞ্চ দখল করছে আবেদনময়ী এআই তরুণীরা

বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

প্রথমবারের মতো টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল, বাজারে আসছে কবে

এআইতে বড় বিনিয়োগে মূল ব্যবসায় ক্ষতি: ট্রিলিয়ন ডলারের ধাক্কা খেল গুগল-আমাজন-মাইক্রোসফট

সবাইকে খুশি নয়, বরং বিতর্ক উসকে দেবে জাগুয়ারের নতুন বৈদ্যুতিক গাড়ি

২০ বছর আগে চুরি যাওয়া শিল্পকর্ম উদ্ধার করে দিল এআই

মানুষের নীতি বলে কিছু নেই—মানবজাতি নিয়ে মত দিল ১৪টি এআই মডেল