হোম > প্রযুক্তি

দক্ষিণ ভারতে সম্প্রসারিত হচ্ছে আইফোন কারখানা 

প্রযুক্তি ডেস্ক

তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।  

কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।

চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ

মোদির ভিডিও ব্লকের জেরে মেটা কর্মকর্তাদের তলব দিল্লির

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল

আরও এক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট

ইতিহাস গড়ে প্রথমবার ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো অ্যাপল

চীনের মানবসদৃশ রোবট আমদানিতে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের, অভিযোগ নিরাপত্তা ঝুঁকির

মোবাইল সেবা: বিটিআরসির গণশুনানিতে ২৯ হাজার অভিযোগ

স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন

নরেন্দ্র মোদির সেই ভিডিও ব্লক করল ফেসবুক, যে ব্যাখ্যা দিল মেটা

এক্সে যুক্ত হলো লেনদেন সুবিধা, মাস্কের নতুন চমকে যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা