হোম > প্রযুক্তি

আবার আকাশে উড়ল গাড়ি

পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছে থেকে মানুষ বানিয়েছে উড়োজাহাজ। কিন্তু ইচ্ছের কি আর শেষ আছে? রাস্তার জ্যামে আটকে থাকলে মনে হয় যদি উড়ে গন্তব্যে যাওয়া যেত! সেই চিন্তা থেকেই দীর্ঘদিন ধরেই চলছে ‘ফ্লাইং কার’ বা উড়ুক্কু গাড়ি বানানোর চেষ্টা। গাড়ি বানানোর পর সেটির পরীক্ষামূলক যাত্রাও হয়েছে অনেকবার। তবে দীর্ঘ সময় আকাশে উড়তে পারেনি কোনো উড়ুক্কু গাড়ি। সম্প্রতি সেই আক্ষেপও মিটেছে। স্লোভাকিয়ার আকাশে ৩৫ মিনিট ধরে উড়েছে উড়ুক্কু গাড়ি ‘এয়ারকার’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাস্তা থেকে আকাশে উড়াল দিতে এয়ারকারটির সময় লেগেছে মাত্র ২ মিনিট ১৫ সেকেন্ড। পরীক্ষামূলকভাবে এটি নিত্রা থেকে ব্রাতিস্লাভা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে।

এয়ারকারের নির্মাতা স্টেফান ক্লেইন জানিয়েছেন, গাড়িটি ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় প্রায় ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এ পর্যন্ত এয়ারকার মোট ৪০ ঘণ্টা উড়েছে। এর ইঞ্জিন বিএমডব্লিউর, সাধারণত পেট্রল পাম্পের জ্বালানি দিয়েই চলে। উড়ন্ত অবস্থায় এয়ারকারের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। তবে একটি আক্ষেপ থেকেই যাচ্ছে। উড্ডয়ন ও অবতরণের জন্য রানওয়ের দরকার পড়ে এতে।

২০৩০ সালে উন্নত দেশের শহরগুলোর রাস্তায় উড়ুক্কু গাড়ি একটি সাধারণ ঘটনা হয়ে যাবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানির ইউরোপীয় কার্যক্রমের প্রধান নির্বাহী মাইকেল কোলে। এতে করে রাস্তায় ভোগান্তি কমে যাবে এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রাও অর্জন সহজ হবে। তাদের কোম্পানি সেই পথেই হাঁটছে বলে জানান কোলে।

বিটিআরসিতে টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পশ্চিম তীরের ইসরায়েলি নাম মানচিত্র থেকে সরিয়ে ফেলল মাইক্রোসফট

৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন এখন হাতের নাগালে, কিন্তু উন্নত বিশ্ব বঞ্চিত কেন

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

মানুষের হাতেই কি সৃষ্টি হতে যাচ্ছে ‘মানুষের নতুন প্রজাতি’

জাকারবার্গের মেটার ২০০ কোটি ডলারের উদ্যোগ আটকে দিল চীন

উড়ন্ত ট্যাক্সি এ বছর আকাশে উড়বে?

চাকরি কেড়ে নেওয়া নয়, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করছে এআই

অভিভাবকদের হাতে মেটা এআই নিয়ন্ত্রণের ব্যবস্থা

সেপ্টেম্বরে নতুন নেতৃত্বে অ্যাপলের যাত্রা