হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে অডিও ও ভিডিও কলের সুবিধা আনল এক্স, যেভাবে ব্যবহার করবেন

অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অডিও ও ভিডিও কলের সুবিধা আনল এক্স (টুইটার)। এখন অ্যান্ড্রয়েডের এক্স অ্যাপ ব্যবহারের করে খুবই সহজে অডিও ও ভিডিও কল করা যাবে। গত বছরের অক্টোবরে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহারের সুবিধা দেয় কোম্পানিটি। ফলে কয়েকমাস ধরেই আইফোন ও আইপ্যাডের গ্রাহকদের ফিচারটি ব্যবহার করছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জকে এক্সের ডেভেলপার এনরিক ব্যারাগান বলেন, ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড গ্রাহকদের অ্যাপটি আপডেট করতে হতে পারে। এই ফিচারের মাধ্যমে যেকেউ ফোন রিসিভ করতে পারবে। কিন্তু কল করার সুবিধাটি এক্স প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সংরক্ষিত। 

সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আউটগোয়িং কল ও এক্সেটেন্টেড পোস্টের মতো ফিচারগুলো এক্স প্রিমিয়ামের জন্য সীমিত করা হয়েছে। এক্স প্রিমিয়ামের জন্য গ্রাহককে প্রতি মাসে ৮ ডলার ও প্রতিবছরে ৮৪ ডলার খরচ করতে হবে। তবে বিজ্ঞাপনসহ এক্স প্রিমিয়ামের বেসিক প্ল্যানের দাম ৩ ডলার। তবে কোন প্ল্যানের ক্ষেত্রে বর্হিগামী বা আউটগোর্য়িং কল করা যাবে তা এক্সের ওয়েবসাইটে জানানো হয়নি। 

ফিচারটি ধীরে ধীরে সকল অ্যান্ড্রয়েড গ্রাহকের ফোনে পাওয়া যাবে। অডিও ও ভিডিও কলের অনুমতি দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যাপটির সেটিংসে যান। 
২. প্রাইভেসি ও সেফটি খুঁজে বের করুন। 
৩. এরপর ডাইরেক্ট মেসেজে যান। 
৪. অডিও ও ভিডিও কল অপশনটি চালু করুন। 

ফিচারটি চালু করলে কারা আপনাকে কল করতে পারবে তা নির্বাচন করার সুযোগও দেবে। 

২০২৩ সালের আগস্টে অডিও ও ভিডিও কলের ফিচারটির ঘোষণা দেয় এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। এসব প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ বানানোর ইলন মাস্কের পরিকল্পনার অংশ। এছাড়া এক্সের মাধ্যমে গ্রাহকেরা অর্থ আদান প্রদান করার ফিচারও নিয়ে আসা হচ্ছে। এজন্য কোম্পানিটি প্রয়োজনীয় ১৫ তম লাইসেন্সও পেয়েছে।

একাকিত্ব দূর করতে দক্ষিণ কোরিয়ার প্রবীণদের সঙ্গী ‘এআই পুতুল’

ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট

এআই দিয়ে নথি লিখে ধরা, উভয় পক্ষের আইনজীবী বহিষ্কার, মামলা খারিজ

সব ভারতীয় কর্মী ছাঁটাই করল মার্কিন কোম্পানি, রাতারাতি বেকার ২৫০

প্রযুক্তি ও পুঁজি: নিয়ন্ত্রণ, সুবিধা ও মালিকানা কার হাতে

নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক, অন্যের সফটওয়্যারের উঁকি দেওয়া বন্ধ

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নতুন উপনিবেশবাদী শক্তি হয়ে উঠছে

বসার ঘরকেই বানিয়ে ফেলুন স্টেডিয়াম!

অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা ফিচার