হোম > প্রযুক্তি

ইউটিউব থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর নির্দেশ দিল ভারত

ইউটিউব, এক্স (টুইটার) ও টেলিগ্রামের মত প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য নির্দেশ দিয়েছে ভারত। এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরকার কোম্পানিগুলোর আইনি সুরক্ষা কেড়ে নেবে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

আইনি নোটিসটি ইলেকট্রনিকস এন্ড ইনফরমেশন টেকনলজি মন্ত্রণালয় (এমইআইটিওয়াই) থেকে দেওয়া হয়। দ্রুত ও স্থায়ীভাবে শিশুদের যৌন নির্যাতনমূলক কনটেন্ট সরানোর জন্য গুরুত্ব দেওয়া হয় এতে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কনিষ্ঠ মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে, আইটি আইন ৭৯ এর অধীনে কোম্পানিগুলোর নিরাপদ আশ্রয় কেড়ে নেওয়া হবে এবং ভারতীয় আইন অনুসারে এর ফলাফল ভোগ করতে হবে। 

চন্দ্রশেখর অনেক দিন ধরেই ইন্টারনেট থেকে এই ধরনের কনটেন্ট সরানোর দাবি তুলছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারও ‘আইটি আইনের আওতায় নিরাপদ ও বিশ্বস্ত ইন্টারনেট’ সেবা দিতে বদ্ধপরিকর। 

টেলিগ্রাম বলেছে, কোম্পানির সেবা পাওয়ার শর্ত অনুযায়ী শিশুনির্যাতন বিষয়ক কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। কোম্পানির মডারেটররা সক্রিয়ভাবে  পাবলিক অংশগুলো পর্যবেক্ষণ করেন ও ব্যবহারকারীর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করে। 

তবে ইউটিউব ও এক্স প্ল্যাটফর্মের প্রতিনিধিরা এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। 

কনটেন্ট মডারেশন অ্যালগরিদম ও রিপোর্টিং প্রক্রিয়ার মাধ্যমে  ভবিষ্যতে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্ট বন্ধের জন্য ভারতের সরকার কোম্পানিগুলোকে অনুরোধ করে। 

গত জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  নেটফ্লিক্স ও ডিজনির মত সম্প্রচারকারীদের অনলাইনে ছাড়ার পূর্বে অশ্লীল ও সহিংস কনটেন্ট বাছাই করে সরিয়ে ফেলতে  নির্দেশ দেয় ভারত।

হাজারো কর্মীকে স্বেচ্ছা অবসরে যেতে বলছে মাইক্রোসফট

কর্মীদের কি-বোর্ড ও মাউসের ওপর নজরদারি করছে মেটা

উইন্ডোজ ও মার্কিন সফটওয়্যার বর্জনের পথে ফ্রান্স, বছরে সাশ্রয় ৫ কোটি ডলার

এআই চ্যাটবট কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে

চীনের গবেষণা: অতিরিক্ত গরম হলেও বিস্ফোরিত হবে না ব্যাটারি

পদত্যাগ করছেন অ্যাপলের সিইও টিম কুক

গণনা জগতে আজও উজ্জ্বল শকুন্তলা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

মানুষকে হারিয়ে হাফ ম্যারাথনে রেকর্ড গড়ল রোবট

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর