হোম > প্রযুক্তি

৫-জির পর এবার ৬-জি পরিষেবা

কুহেলী রহমান

৫-জি মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী হয়েছে দেশ। বড় বড় শহরে এ সেবা ঠিকমতো পাওয়া গেলেও সারা দেশে এর সুবিধা পেতে সময় লাগবে আরও কয়েক বছর। এরই মধ্যে নতুন খবর দিল টেক সাইটগুলো। ২০৩০ সালের মধ্যে ৬-জি পরিষেবা চালু হবে বিশ্বে!

অভিজ্ঞরা বলছেন, ৬-জি পরিষেবা পরীক্ষা ও গবেষণা করছে ভারত, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ। কিন্তু অন্য সব দেশের তুলনায় এগিয়ে রয়েছে চীন। দেশটির টেক প্রতিষ্ঠান জেডটিই দাবি করেছে, তারা ১ মিলিয়ন গিগাবিট নেটওয়ার্ক গতির সন্ধানে ৬-জি নিয়ে গবেষণা শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা এই প্রযুক্তিতে নতুন কিছু উদ্ভাবনের সন্ধান করছে। রিপোর্ট বলছে, ২০২২ সালে জেডটিই ৬-জি গবেষণায় ১৬ বিলিয়ন ইউয়ান খরচ করেছে। এই অর্থ প্রতিষ্ঠানটির আয়ের প্রায় ১৭ শতাংশ বলে জানা গেছে। মোবাইল যোগাযোগের ক্ষেত্রে ৬-জি একটি বড় নেটওয়ার্ক তৈরি করবে। তবে এর পরীক্ষার কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে ২০২৮ সালনাগাদ বাণিজ্যিকভাবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রী লিম হাইসুক এ কথা জানান। সম্প্রতি এ ক্ষেত্রে সাফল্য পেয়েছে এলজি কোম্পানিও। দক্ষিণ কোরিয়ার 
এই প্রযুক্তি জায়ান্টটি ৩২০ মিটার দূরত্বে ১৫৫ থেকে ১৭৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জে ৬-জি টেরা হার্টজ ডেটার ওয়্যারলেস ট্রান্সমিশন পরীক্ষা করেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি

অবৈধ ভিওআইপিতে ৮৬৮২ সিম, চার মোবাইল অপারেটরকে জরিমানা ৮ কোটি ৬৮ লাখ

আবারও অবৈধ ভিওআইপিতে অভিযুক্ত গ্রামীণফোন, ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইন্টারনেট ছাড়াই বার্তা পাঠানোর অ্যাপ ‘বিটচ্যাট’ সরানোর নির্দেশ ভারতের

সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্য নিষিদ্ধ করছে ভিয়েতনাম

অনুমতি ছাড়া বই ব্যবহার: হ্যারি পটারের প্রকাশককে দেড় কোটি ডলার দিচ্ছে অ্যানথ্রোপিক

কোনো হ্যাকার নয়, সাইবার হামলা চালাল বিদ্রোহী এআই মডেল—উলফের সতর্কতা

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন