হোম > প্রযুক্তি

ডিসেম্বরের মধ্যে টেলিটকের ৫৭৬০ ফোর-জি টাওয়ার হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে টেলিটকের ফোর-জি টাওয়ারের সংখ্যা ৫ হাজার ৭৬০টি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ শনিবার রাতে এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

ফয়েজ আহমদ লিখেছেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় সারা দেশে চার হাজারের কম ফোর-জি সাইট বা টাওয়ার ছিল। বর্তমানে ফোর-জি টাওয়ার ৪৭৬০, ডিসেম্বরের মধ্যে মোট ফোর-জি টাওয়ারের সংখ্যা ৫৭৬০ পৌঁছে যাবে বলে আশা করছি।’

বিশেষ সহকারী আরও লিখেছেন, ’আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে ১৭৬০+ ফোর-জি টাওয়ার রিয়েলাইজ হচ্ছে। পাইপলাইনে মোট ২৪২০ টাওয়ারের প্রক্রিয়া চলমান আছে।’

২৯ কোটি টাকার বকেয়া আয়কর একসঙ্গে পরিশোধ করল বিএসসিএল

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

মাত্র ১২ দিনেই ট্রিলিয়নেয়ার খেতাব হারালেন ইলন মাস্ক

মানুষের মতো নারী-পুরুষে বৈষম্য করছে কৃত্রিম বুদ্ধিমত্তাও: জাতিসংঘ

কে এই কুনাল শাহ, কেন দর্শনের ছাত্রকে হোয়াটসঅ্যাপের দায়িত্ব দিল মেটা

নজরদারিতে ফুটবলপ্রেমীরা!

মেপে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মগজে আপনার গুরুত্ব কতটুকু

ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করা কেন কমিয়ে দিচ্ছে মানুষ

আইফোনের হার্ডওয়্যারে ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

লিথিয়ামের বিকল্প হতে পারে চীনের নতুন সোডিয়াম-আয়ন ব্যাটারি