হোম > খেলা > টেনিস

ফ্রেঞ্চ ওপেনে ‘চুপ’ থাকার সিদ্ধান্ত ওসাকার

ঢাকা: ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন টেনিস সুপারস্টার নাওমি ওসাকা। মানসিকভাবে সুস্থ থাকতে রোঁলা গারোঁতে সাংবাদিকদের মুখোমুখি হবেন না তিনি। প্যারিসে আগামী ৩০ মে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।

সাংবাদিকদের মুখোমুখি হওয়া প্রসঙ্গে কাল টুইটারে ওসাকা লিখেন, ‘কোনো ম্যাচ হারলে সাংবাদিকেরা এমন প্রশ্ন করেন, যা একজন খেলোয়াড়কে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। এমন অভিজ্ঞতা এর আগে অনেকবার হয়েছে। তাই এবার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছি না।’

২৩ বছর বয়সে চার গ্রান্ড স্ল্যাম ঘরে তোলা এই নারী টেনিস তারকা আরও বলেন, ‘সাংবাদিকেরা মাঝে মাঝে এমন অদ্ভুত প্রশ্ন করেন, যাতে খেলোয়াড়দের নিজেদের সামর্থ্যের ওপর সন্দেহ তৈরি হয়। আমার সঙ্গেও এমনটা হোক সেটা আমি চাই না।’

নারী টেনিস র‍্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ওসাকা দুইবার করে অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জিতেছেন। কিন্তু রোলাঁ গারোঁতে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার তাই লাল দুর্গকে পাখির চোখ করেছেন ওসাকা।

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

২৫তম শিরোপা কি অধরাই থাকবে জোকোভিচের

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

জোকোভিচ নাকি আলকারাস, ফাইনালে স্বপ্নপূরণ হবে কার

সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা

৩ বছর পর ফের ফাইনালে সাবালেঙ্কা-রিবাকিনা

টিটি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হৃদয় ও খই খই

আইটিএফ জুনিয়র টেনিসে প্রথমবার চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে তোপের মুখে ট্রাম্প